শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড় ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন, রাস্তা অবরোধ, ফাঁসির আশ্বাস প্রশাসনের পাবনার দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুব‌কের মর্মান্তিক মৃত্যু পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে—– পাবনা জেলা প্রশাসক পদ্মার চরে মিলল ঈশ্বরদীর সাহাবুলের গুলিবিদ্ধ লাশ চুয়াডাঙ্গায় ৮১ মাদক মামলায় ১৩৭ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় করোনায় ৯ জনের মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৮ জুন, ২০২১

 

 

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ৯ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাতজন ও উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলে, হাসপাতালে ১৮৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৩৭ জন এবং উপসর্গ নিয়ে ৪৬ জন হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

ডা. এম এ মোমেন জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৫৫ নমুনা পরীক্ষা করে ১৭২ জন করোনা পজিটিভ হন। শনাক্তের হার ৩৮ দশমিক ৪৭।আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া সদরে ৯৪ জন, দৌলতপুরে ২৫ জন, কুমারখালীতে ১৫ জন, ভেড়ামারায় ১৭ জন, মিরপুরে ১৩ জন ও খোকসায় ৮ জন।

জেলায় ৬০ হাজার ৬০৫ জনের নমুনা পরীক্ষায় সাত হাজার ৩৫৭ জন করোনা পজিটিভ হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৩৪০ জন। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৯ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!