শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়িসহ ১০৩ জন গ্রেফতার ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

ঈশ্বরদী পৌর এলাকার সকল মণ্ডপে পৌরসভার আর্থিক সহায়তা প্রদান

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

ঈশ্বরদী পৌর এলাকার সকল মণ্ডপে পৌরসভার আর্থিক সহায়তা প্রদান
স্টাফ রিপোর্টার।।

গত মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে ঈশ্বরদী পৌরসভার সম্মেলন কক্ষে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে মতবিনিময় ও আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ সহায়তার চেক প্রদান করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী।

এসময় পৌর সেনেটারী ইন্সপেক্টর আবুল কায়সার সুজা, পৌর পরিষদের সহকারী প্রকৌশলী প্রবির কুমার বিশ্বাস, স্টোর কিপার খাইরুল ইসলাম সহ পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঈশ্বরদী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ পৌর এলাকার সকল হিন্দু ধর্মাবলম্বী যেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে দুর্গোৎসব পালন করতে পারেন তার সকল ব্যাবস্হা গ্রহণ করা হয়েছে বলে জানান ।সভাশেষে পৌর এলাকার ৯টি পূজা মণ্ডপ কর্তৃপক্ষের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। প্রতি মণ্ডপে ১২ হাজার টাকা করে মোট ১ লাখ ৮ হাজার টাকা প্রদান করা হয়েছে বলে পৌর প্রশাসক সুবীর কুমার দাশ জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!