শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বারান্দায় অজ্ঞাত ব্যক্তির লাশ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

 

#ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেঝেতে পড়ে আছে অজ্ঞাত (৬০) এক ব্যক্তির লাশ। আজ বৃহস্পতিবার (৩১ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় ঈশ্বরদী বাইপাস ষ্টেশন থেকে লাশটি হাসপাতালে আনা হয়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মালিহা জানান, আলমগীর নামে একজন অটোবাইক চালক তার অটোতে লাশটি হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তিনি মৃত ছিলেন।

অটোবাইক চালক আলমগীর জানান, আমি ঈশ্বরদী বাইপাস ষ্টেশনে অটোবাইক নিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিলাম। ওই সময় দেখতে পাই অজ্ঞাত অসুস্থ্য এক ব্যক্তিকে কয়েকজন মিলে মাথায় পানি দিচ্ছেন। বাইপাস এলাকার ইউপি সদস্য শাহ আলম এবং স্থানীয় লোকজন আমার অটোতে অসুস্থ্য ব্যক্তিতে তুলে দিয়ে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে আসতে বলে। হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার তাকে মৃত হিসেবে ঘোষণা করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ লাশের পরিচয় জানার চেষ্টা করছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!