শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান

ঈশ্বরদীর নবাগত ইউএনওর সাংবাদিকদের সাথে মতবিনিময়

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৭ জুন, ২০২৩

ঈশ্বরদীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ। ৭ জুন বুধবার দুপুরেউপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে অংশ নেন- ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাবেক সভাপতি এস এম রাজা, সহ সভাপতি কে এম আবুল বাশার, খন্দকার মাহবুবুল হক দুদু, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সহ সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক টিপু সুলতান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ক্রীড়া সম্পাদক ওয়াহেদ আলী সেন্টু, নির্বাহী সদস্য স্বপন কুমার কুন্ডু ও আবুল হাসেম প্রমুখ।
মতবিনিময় সভায় ইউএনও বলেন, স্মার্ট ঈশ্বরদী বিনির্মাণে কাজ করবেন তিনি। ৩৫ তম বিসিএসের এ কর্মকর্তা উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। এ উপজেলা মুক্তিযুদ্ধের একটি ঐতিহাসিক স্থান। এ উপজেলার একটি ঐতিহ্য রয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে ঈশ্বরদী  ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
মোস্তাক আহমেদ কিরণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
মোবাইল: ০১৭১১-৩৩০৯৮৯
তাং-৭/৬/২৩

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!