রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন, ৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায়

ঈশ্বরদীর আওতাপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ টি দোকান পুড়ে ভস্মীভূত, ক্ষতি প্রায় ১৩ লাখ টাকা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

ঈশ্বরদীর আওতাপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ টি দোকান পুড়ে ভস্মীভূত, ক্ষতি প্রায় ১৩ লাখ টাকা
স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদীর আওতাপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ১৩ লাখ টাকা।
দূর্ঘটনাটি ঘটেছে ৪ অক্টোবর’২৪ রাত সাড়ে ৭ টার দিকে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উল্লেখিত সময়ের কিছুক্ষন আগে জিন্স ফ্যাসান নামক দোকানের মালিক মোঃ শরীফ দোকান বন্ধ করে চলে যাবার পরপরই দোকানের ভেতরে আগুন জ্বলে উঠে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নি কান্ডের সূত্র পাত ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ভয়াবহ রূপ ধারন করে পার্শ্ববর্তী আলম টেইলর্স ও আলম কসমেটিকস এর দোকানেও আগুন লেগে যায়। সংবাদ পেয়ে গ্রীনসিটি মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্হলে গিয়ে প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় রাত সাড়ে ৯টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।
জিন্স ফ্যাসানের মালিক জানিয়েছেন তার আনুমানিক ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। অন্য দুটি দোকানের ক্ষতি হয়েছে প্রায় ৩ লাখ টাকা। সঠিক ক্ষতির হিসাব পরবর্তীতে পূর্ণ হিসাবান্তে তারা বলতে পারবেন বলে জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!