রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ, দাদি ও নাতনিকে নৃশংসভাবে হত্যা জামায়াত নেতাকে মারধর করেছে বিএনপির নেতাকর্মী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবী এনপিপির পাবনায় মাদ্রাসা ছাত্রীর রহস্য জনক মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা? সড়ক দুর্ঘটনায় এমপি আহত ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা, চালক গ্রেফতার ঈশ্বরদী বাজারে উপজেলা ও পৌর প্রশাসনের ঝটিকা অভিযান, ২০ হাজার টাকা জরিমানা চাষি বাঁচাও, দেশ বাঁচাও, অবৈধ সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেয়া হবে —- অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-২

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৩ মে, ২০২১


ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা।। আজ দুপুর একটায় দাশুড়িয়া রাজাপুর রোডের সড়ইকান্দি নামক স্থানে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম সালাম হোসেন সেলু (৫৬)। সে নাটোরের বড়াইগ্রাম উপজেলার পূর্ণ কলস গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। জানা গেছে, রাজাপুর থেকে যাত্রী বোঝাই করে একটি সিএনজি দাশুড়িয়া আসার পথে উল্লেখিত স্থানে ওভারটেক করতে গিয়ে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের শিকার হয় এতে ঘটনাস্থলেই সেলু নিহত হয় এবং চালকসহ ৫ জন যাত্রী আহত হয়। আহতদের বিস্তারিত পরিচয় এসংবাদ লিখা পর্যন্ত জানাযায়নি তবে অসমর্থিত সুত্রের মাধ্যমে আহতদের ৩ জনের যে পরিচয় পাওয়াগেছে তাহলো নাটোরের বড়াইগ্রাম উপজেলার নওগ্রামের আবদুল মান্নানের স্ত্রী মিনা (৪০) মেয়ে রুমি (১৫) ও পাবনা সদর থানার ভাড়ারা গ্রামের সজীব (২০)। ঘটনার পর পরই আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রাক ও সিএনজি পাকশী হাইওয়ে থানার হেফাজতে আছে। পাকশী হাই ওয়ে থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মনিরুজ্জামান বাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!