বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ডিবির অভিযান, ১০০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি চশমা সাঈদকে গলা কেটে হত্যা আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু

ঈশ্বরদীতে ব্যাবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ঈশ্বরদীতে ব্যাবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা
স্টাফ রিপোর্টার।। আজ ২৮ এপ্রিল’২৫ রাত সাড়ে ৯ টায় ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের দক্ষিণে উমিরপুরের নিকট খুলনা- পার্বতীপুর রেললাইনের উপরে বাদশা(৫৫) নামে এক ব্যাবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ। সে ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের যুক্তিতলা কাদের এর মোড়ের মৃত দেলবার হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানাগেছে, রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা অস্ত্রের মুখে কাদেরের মোড় থেকে বাদশাকে তুলে নিয়ে আসে।
এসংবাদ জানার পর পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে তারা জানতে পারে যে, বাদশার দ্বিখণ্ডিত লাশ উল্লেখিত স্হানে পড়ে আছে। পরিবারের দাবী বাদশা একজন জমিজমা ও দোকান ব্যাবসায়ী। কে বা কারা তার কাছে মোবাইলে মোটা অংকের চাঁদা দাবি করে। বাদশা চাঁদা দিতে অস্বীকার করায় তাকে অস্ত্রের মুখে তুলে এনে নির্জন স্থানে শ্বাস রোধ করে হত্যা করে রেললাইনের উপর রেখে দেয়।এরপর ট্রেন গেলে বাদশার গলা কেটে দিখন্ডিত হয়। যাতে বোঝা যায় যে, ট্রেনে কাটা পড়ে বাদশার মৃত্যু হয়েছে। কিংবা বাদশা আত্মহত্যা করেছে।
এব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, গলাকাটা লাশ দেখে মনে হচ্ছে আত্মহত্যা তবে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করবো। ময়নাতদন্তের রিপোর্ট এলে বোঝা যাবে এটা আত্মহত্যা নাকি হত্যা?

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!