বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন, ৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২

ঈশ্বরদীতে জমজম স্পেশালাইজড হাসপাতালে নবজাতক শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

ঈশ্ববরদীতে জমজম স্পেশালাইজড হাসপাতালে নবজাতক শিশু হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।।
ঈশ্বরদিতে জমজম স্পেশালাইজড হাসপাতালের আয়া ও ঝাড়ুদার কে দিয়ে ডেলিভারি করিয়ে নবজাতক শিশু হত্যার প্রতিবাদে ও বিচার দাবীতে আজ মঙ্গলবার (১১ জুন) সকাল ১০ টার দিকে শহরের রেলগেটে ভুক্ত ভোগী পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন থেকে পরিবার ও এলাকাবাসী জমজম স্পেশালাইজড হাসপাতালটি বন্ধের দাবি ও ডাঃ নাফিসা কবির সহ ক্লিনিকের আয়া ও ঝাড়ুদারদের শাস্তি দাবি করে।

উল্লেখ্য, গত শনিবার (৮ জুন) রাত ১০টায় ঈশ্বরদী পৌর এলাকার হাসপাতাল রোডে অবস্থিত জমজম স্পেশালাইজড হাসপাতালে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম এলাকার মোঃ সাইদুর রহমানের স্ত্রী জিমু খাতুন ডেলিভারির জন্য ভর্তি হন। পরে ডাঃ নাফিসা কবির জিমুকে আল্ট্রাসনো করতে বলেন। আল্ট্রাসনোর রিপোর্ট দেখে জিমুর পরিবারকে নরমাল ডেলিভারির জন্য তিন ঘন্টা অপেক্ষা করতে বলে ডাঃ নাফিসা কবির বাসায় চলে যায়।

পরবর্তীতে রাত তিনটার দিকে জিমুর প্রসবের তীব্র যন্ত্রণা বেড়ে গেলে ডাক্তারকে খবর দেওয়া হয়। কিন্তু ডাক্তার না এসে ক্লিনিকের আয়া ও ঝাড়ুদার দিয়ে ডেলিভারি সম্পন্ন করে। এদের অযোগ্যতার কারণে ডেলিভারির সময় নবজাতক শিশুটির মৃত্যু হয়। এ’ঘটনায় ঐ দিনই মৃত নবজাতক শিশুর পিতা মোঃ সাইদুর রহমান ঈশ্বরদী থানায় লিখিত এজাহার দায়ের করেন। আজ সকালে উল্লেখিত সময়ে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী প্রায় ২ ঘণ্টার মানববন্ধন শেষে একটি মিছিল নিয়ে ঈশ্বরদী থানায় যায় এবং নবজাতক শিশুটিকে
হত্যার বিচারের দাবি করে স্লোগান দেয়। এক পর্যায়ে থানার সেকেন্ড অফিসার সুব্রত কুমার এসে ভুক্তভোগীর পরিবারকে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে তারা মিছিল নিয়ে থানা ত্যাগ করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!