মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী বাজারে উপজেলা ও পৌর প্রশাসনের ঝটিকা অভিযান, ২০ হাজার টাকা জরিমানা চাষি বাঁচাও, দেশ বাঁচাও, অবৈধ সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেয়া হবে —- অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন বাংলাদেশী সব নাগরিকের অধিকার সমান–প্রধানমন্ত্রী তারেক রহমান আটঘরিয়ায় পিতাকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে ঈশ্বরদী সহ পাবনার সর্বত্র বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ জামায়াতের জেলা আমীর ও নব নির্বাচিত এমপি অধ্যাপক আবু তালেব মন্ডলের ঈশ্বরদীতে নির্বাচন  পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত জামায়াতের এমপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর

ঈশ্বরদীতে কারামুক্ত ৩০ নেতা কর্মীকে বিশাল গণসংবর্ধনা দিয়েছে বিএনপি

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

ঈশ্বরদীতে কারামুক্ত ৩০ নেতা কর্মীকে বিশাল গণসংবর্ধনা দিয়েছে বিএনপি
স্টাফ রিপোর্টার।। সদ্য পলাতক প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী স্বৈরাচার শেখ হাসিনার ট্রেন বহরে হামলা ও হত্যা চেষ্টার মিথ্যা মামলার ফরমায়েশি রায়ে ফাঁসির দন্ড প্রাপ্ত কারাবন্দী বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর দিকনির্দেশনায় ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে এই মামলায় যাবজ্জীবন ও ১০ বছর সাজাপ্রাপ্ত ৩০ জন রাজবন্দী অতিসম্প্রতি জামিনে মুক্তি পাওয়ায় গত ১১ সেপ্টেম্বর’২৪ বিকেলে বিএনপি পার্টি অফিস সংলগ্ন ঈশ্বরদী খাইরুজ্জামান বাস টার্মিনালে বিশাল গণসংবর্ধনা দেয়া হয় ।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিকি সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান অতিথি করে একটি ব্যাতিক্রমি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঈশ্বরদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক এস এম ফজলুর রহমান এর তত্বাবধানে ও উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান এর সন্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন বিএনপি নেতা আহসান হাবিব, বিষ্টু সরকার, জাহাঙ্গীর ঠাকুর, আলমগীর হোসেন , আলাউদ্দিন বিশ্বাস, আনোয়ার হোসেন জনি, নুরুল ইসলাম আক্কেল, সেলিম আহমেদ যুবদল নেতা জাকির হোসেন জুয়েল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কারামুক্ত নেতাকর্মীদের ফুলেল শুভেচছা ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়া হয়।
এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের রোগ মুক্তি কামনা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!