বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী সহ পাবনার সর্বত্র বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ জামায়াতের জেলা আমীর ও নব নির্বাচিত এমপি অধ্যাপক আবু তালেব মন্ডলের ঈশ্বরদীতে নির্বাচন  পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত জামায়াতের এমপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিলেন আইজিপি ডক্টর বেনজীর আহমেদ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিলেন আইজিপি ড.বেনজির আহমেদ
স্টাফ রিপোর্টার |

ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদরদফতরের সম্মেলন কক্ষে দেশের সব মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় তিনি এ নির্দেশনা দেন। ঈদুল ফিতরকে সামনে রেখে অনেক মানুষ গ্রামে যাবেন উল্লেখ করে আইজিপি বলেন, পুলিশের প্রতিটি ইউনিটের মধ্যে সমন্বয়ের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে গড়ে তুলতে হবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

ঈদযাত্রায় কেউ কোনো সমস্যায় পড়লে তাকে সহযোগিতা করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহŸান জানান ড. বেনজীর আহমেদ। একই সঙ্গে বড় ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে পুলিশের সহযোগিতা নিতে জনসাধারণের প্রতি আহŸান জানান তিনি। ঈদকে কেন্দ্র করে বিশেষায়িত নৌ-পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, হাইওয়ে পুলিশ, টুরিস্ট পুলিশ ইউনিটকে নিজ নিজ অধিক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আইজিপি।
সভায় অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজি এম খুরশীদ হোসেন, ডিআইজি ওয়াই এম বেলালুর রহমান, ডিআইজি মো. হায়দার আলী খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় এআইজি (অপারেশন্স) মোহাম্মদ এহসান সাত্তার ঈদুল ফিতরকে কেন্দ্র করে শপিং মল, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বাস-লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশন, ঈদ জামাত এবং বিনোদন কেন্দ্রে নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং ফোর্সের কল্যাণ সংক্রান্ত আইনশৃঙ্খলার বিষয় তুলে ধরেন। সভায় শপিং মল, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কেন্দ্রিক নিরাপত্তায় পোশাকধারী পুলিশের পাশাপাশি নারী পুলিশ ও সাদা পোশাকে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত হয়। বড় ধরনের আর্থিক লেনদেন বা অর্থ পরিবহনের ক্ষেত্রে মানি এস্কর্ট প্রদানের সিদ্ধান্ত হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!