বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ ::
আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন, ৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২

অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কুষ্টিয়া সাহিত্য পরিষদের মত সমাজের বৃত্তবানদের এগিয়ে আসতে হবে — রফিকুল ইসলাম

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কুষ্টিয়া সাহিত্য পরিষদের মত সমাজের বৃত্তবানদের এগিয়ে আসতে হবে — রফিকুল ইসলাম

মাসুদ রানা ভেড়ামারা প্রতিনিধি।
গতকাল ৩ জানুয়ারি শুক্রবার বেলা ৪ টার সময় কুষ্টিয়া সাহিত্য পরিষদ, কে এস পি’র পক্ষ থেকে দুঃস্থ, অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। কুষ্টিয়া সাহিত্য পরিষদ কে এস পি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, গল্পকার,কবি ও সংগঠক আসমান আলীর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। তিনি বলেন, কুষ্টিয়া সাহিত্য পরিষদ সুস্থ ধারার সাহিত্য চর্চার পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও অংশ নিচ্ছে এটা একটি মাইলফলক। আমি মনে করি কুষ্টিয়া সাহিত্য পরিষদ এর পাশাপাশি সমাজের সকল বিত্তবানদের শীতার্ত মানুষের সেবায় এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সাবেক ডিজিএম কবি ও লেখক এ কে এম বজলুর রশিদ রাশু , ভেড়ামারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রবিউল ইসলাম, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক মানবজমিন প্রতিনিধি সাংবাদিক শাহ্ জামাল, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম, কুষ্টিয়া সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট আবৃত্তিকার বিদ্রোহী মোস্তফা, আব্দুর রহমান সোহাগ।

সাংবাদিক আবু ওবাইদা আল মাহাদি এবং কবি ও সাংবাদিক জাহিদ হাসান এর যৌথ উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন মীর শওকত আজিজ মিঠু, ডাক্তার মাহমুদুল্লাহ সোহেল সাংবাদিক নবীন, সানজিদা ইসলাম নৈশী, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!