সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ ::
সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড ঈশ্বরদীতে ৪০ ক্যান বিয়ারসহ ১ জন গ্রেফতার  ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানা ঘিরে এমপির বিক্ষোভ ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত

বাংলাদেশ প্রেসক্লাবের কমিটি ঘোষণা, হাফিজ সভাপতি হাবিব সাধারণ সম্পাদক

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

হাবিবুর রহমান ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।
দৈকি অর্থদৃষ্টির ভারপ্রাপ্ত সম্পাদক ও ৭১ টিভির ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান হাফিজকে সভাপতি ও দৈনিক আজকের দর্পণ এর ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ প্রেস ক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার ২৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠণ করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ঈশ্বরদীর আড্ডাখানা ক্যাফে, রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে বাংলাদেশ প্রেস ক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার নতুন কমিটির ঘোষণা দেন রাজশাহী বিভাগীয় কমিটির সাংগঠিক সম্পাদক, পাবনা জেলা শাখার সভাপতি সাংবাদিক হাফিজুর রহমান হাফিজ।
বাংলাদেশ প্রেস ক্লাব পাবনা জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান হাফিজ এর সভাপতিত্বে এবং নবগঠিত ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক, উত্তরজনতা পত্রিকার সম্পাদক শাহিদুল হাসান ববি সরদার এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, ডিডিপি চেয়ারম্যান ও সাপ্তাহিক জংশন পত্রিকার সম্পাদক এস এম রাজা, বাংলাদেশ প্রেস ক্লাব পাবনা জেলা শাখার সহ সভাপতি ও মোহনা টিভির পাবনা জেলা প্রতিনিধি হুজ্জাতুল্লাহ হীরা প্রমুখ।
নবগঠিত কমিটির পরিচিতি: সভাপতি হাফিজির রহমান হাফিজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহসভাপতি মো. তুহিন হোসেন, মো. আজিম হায়দার, যুগ্ন সম্পাদক মোতাহারুল ইসলাম লাভলু, সুমাইয়া সুলতান হ্যাপী, জাহিদুল ইসলাম নিক্কন, সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক ফিরোজ মাহমুদ, আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক মো. আলিফ হাসান, সহ দপ্তর সম্পাদক মো. রাশিদুজ্জামান, মো. আলমগীর হোসেন, আইনবিষয়ক সম্পাদক এড. তোরাব আলী, প্রচার সম্পাদক ওমর ফারুক সানি, সহ প্রচার সম্পাদক মো. সাইদুর রহমান, অর্থবিষয়ক সম্পাদক সাঈদ হাসান লিমন, শিক্ষাবিষয়ক সম্পাদক সত্যজিৎ কর্মকার, ধর্মবিষয়ক সম্পাদক মমিন উদ্দন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আশরাফ আলী, পরিবেশ বিষয়ক সম্পাদক শাহিন আহম্মেদ জয়, মানবধিকার বিষয়ক সম্পাদক নাদিরা শেখ হেনা, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. মিঠুন ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. ওমর ফারুক, খালেদ হাসান মুত্তাকিন, হাসিবুল ইসলাম শান্ত, মো. মাসুম মোল্লা, উত্তম কুমার।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!