বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ ::
জামায়াতে ইসলামী প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি করে না——অধ্যাপক আবু তালেব মন্ডল চলন্ত বাসে কলেজ ছাত্রীকে রাতভর ধর্ষন, গ্রেফতার-৩ রাজশাহী বিভাগে সেরা পাবনা জেলা পুলিশ ঈশ্বরদীতে মাদক কারবার চক্রের মূল হোতাসহ ডিলার গ্রেফতার, ২’শ পিচ ইয়াবা উদ্ধার বার্তা একটাই-জনগনের ভোটাধিকার নিশ্চিত করা –জেলা প্রশাসক এসএমই ও এসএমএস খাত উন্নয়নে তরুণ উদ্যোক্তা তৈরিতে জোর দেবে সরকার ——— বিজনেস ফাইল’র অনুষ্ঠানে শিল্প সচিব ঈশ্বরদীতে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যুঃজনমনে প্রশ্ন,আত্মহত্যা নাকি হত্যা? নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন করতে হবে অনলাইনে ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়ার মাহফিলে নিরীহ মানুষকে হয়রানি না করার আহবান জানালেন হাবিবুর রহমান হাবিব ২০০১ সালে ধানের শীষের বিরোধিতাকারী ২০২৬-এর ধানের শীষের প্রার্থী, তাতে আমি প্রতিহিংসা পোষণ করিনা

জামায়াতে ইসলামী প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি করে না——অধ্যাপক আবু তালেব মন্ডল

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

জামায়াতে ইসলামী প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি করে না——অধ্যাপক আবু তালেব মন্ডল
——–
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশের ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী (দাঁড়িপাল্লা) অধ্যাপক আবু তালেব মন্ডল বলেছেন, জামায়াতে ইসলামী প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি করে না।

আজ ৪ ফেব্রুয়ারী’২৬ সকালে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত নির্বাচনী ইস্তেহার ঘোষণা ও মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আমাকে অন্যায়ভাবে বার বার জেল খাটানো হয়েছে। পরবর্তীকালে হামলা হয়েছে। ইচ্ছে করলে আমি প্রতিশোধ নিতে পারতাম কিন্তু তা নেয়নি। কারণ আমি প্রতিহিংসা প্রতিশোধ পরায়ণ নই।

তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে এবং আমি এমপি নির্বাচিত হলে দূর্নীতি, চাঁদাবাজি, লুটেরা, খুনিদের কোন প্রশ্রয় দেবোনা। সংখ্যালঘু হিন্দুদের সব সময় নিরাপত্তা ও সহযোগীতা দিয়ে এসেছি এবং আগামীতেও দেবো। জামায়াতের দ্বারা হিন্দু সম্প্রদায় কখনো কোন প্রকার নিগৃহীত কিংবা ক্ষতিগ্রস্ত হয়নি। সবসময় নিরাপত্তা বিধান করা হয়েছে ।

জামায়াতের পাবনা জেলা তালেমুল কুরআন প্রশিক্ষণ সেক্রেটারি মাওলানা জুবায়ের খানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন পাবনা জেলার সিনিয়র নায়েবে আমীর ও পাবনা-৪ আসনের জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মওলানা জহুরুল ইসলাম।

এক প্রশ্নের জবাবে আবু তালেব মন্ডল বলেন, বাঁশেরবাদা, আওতাপাড়া, চরগড়গড়ি এলাকায় আমার নির্বাচনী অফিস ভাঙা হয়েছে এবং কর্মীদের মারধর করা হয়েছে। আমি অত্যান্ত ধৈর্য্য সহকারে বিষয়টি অবলোকন করেছি কিন্তু সামর্থ ও শক্তি থাকা সত্ত্বেও পাল্টা প্রতিশোধ নেয়নি। আগামী ১২ তারিখে জণগণ ব্যালটের মাধ্যমে এর জবাব দিবে।

অধ্যাপক আবু তালেব মন্ডল ঈশ্বরদী রেলগেটে ফ্লাইওভার অথবা আন্ডারপাস নির্মাণ, বিমানবন্দর চালু, ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে আধুনিকায়ন, ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার হাসপাতালকে ১শ শয্যায় উন্নিতকরণ, শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ব্যবস্থা গ্রহণ ও ঈশ্বরদী আটঘরিয়ার মধ্যে উন্নয়নের বৈষম্য দূরকরা সহ ৪৮ দফা উন্নয়ন কর্মকান্ডের ইস্তেহার ঘোষণা করেন।
এসময় জামায়াতের পাবনা জেলা, ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!