বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ঈশ্বরদীতে র‍্যাবের হাতে হত্যা সহ একাধিক মামলার আসামি কাটা রতন গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

ঈশ্বরদীতে র‍্যাবের হাতে হত্যা সহ একাধিক মামলার আসামি কাটা রতন গ্রেফতার
———
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।
নবজাতক হত্যাকারী মাদক ব্যবসায়ী নূর মোহাম্মদ ওরফে কাটা রতন (৪২)’কে গ্রেফতার করেছে র‍্যাব-১২ সিপিসি-২ এর সদস্যরা।
আজ ৬ জানুয়ারি’২৬ রাত আনুমানিক আড়াইটার দিকে বিশেষ অভিযান চালিয়ে ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের ভাইরমারী থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। সে ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের মোঃ ইউনুসের ছেলে।
গ্রেফতারকৃত রতনের নামে জিআর ৩৫২/২৫, জিআর ৩৯৩/২৫, জিআর ৪৮১/২৫ সহ একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব উল্লেখিত সময় ও স্থান থেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর তাকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুজ্জামান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!