সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ ::
সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড ঈশ্বরদীতে ৪০ ক্যান বিয়ারসহ ১ জন গ্রেফতার  ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানা ঘিরে এমপির বিক্ষোভ ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত পাবনা জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান

ঈশ্বরদীতে প্রিপেইড মিটার বন্ধের দাবীতে অর্ধদিবস হরতাল পালিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

ঈশ্বরদীতে প্রিপেইড মিটার বন্ধের দাবীতে অর্ধদিবস হরতাল পালিত
ঈশ্বরদী(পাবনা)প্রতিনিধি।। ঈশ্বরদীতে প্রিপেইড মিটার সংযোগ বন্ধ, ২০১ জনের বিরুদ্ধে নেসকোর দায়ের করা মামলা প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে সচেতন নগরবাসী ফোরামের ডাকে অর্ধ দিবস হরতাল পালিত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি’২৬) সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই হরতাল পালিত হয়েছে। হরতাল চলা কালে সড়কের বিভিন্ন মোড়ে অবস্থান নেয় হরতাল সমর্থকরা।
তারা প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলসহ ৬ দফা দাবীর সমর্থনে স্লোগান দেয়।
হরতালের সময় ফতেমোহাম্মদপুর লোকোসেডে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে হরতালকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টায়ারের আগুন নিভিয়ে দেয় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। এছাড়া ঈশ্বরদী বাজার ও পৌর শহরের প্রধান সড়ক স্টেশন রোডের বেশিরভাগ দোকানপাট বন্ধ দেখা যায়। সড়কে যানবাহন তুলনামূলক একেবারে কম ছিল।
বিভিন্ন স্থানে কাঠের গুড়ি ফেলে রাস্তায় ব্যারিক্যাড সৃষ্টি করা হয়।

ঈশ্বরদী সচেতন নগরবাসী ফোরাম এর আহ্বায়ক আ.ফ.ম রাজিবুল আলম ইভান জানান, প্রিপেইড মিটার লাগানো বন্ধ ও যে সব প্রিপেইড মিটার লাগানো হয়েছে এগুলো তুলে নেওয়ার দাবি ঈশ্বরদীবাসী সবার। এছাড়াও প্রিপেইড মিটার লাগানোর প্রতিবাদে আন্দোলনরত ২০১ জন সাধারণ নাগরিকের বিরুদ্ধে নেসকোর প্রকৌশলীর দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীর সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছে। সড়কে যানবাহন চলাচল করেনি । ব্যবসায়ীরা দোকানপাট খুলেনি। হরতালের সমর্থনে সাধারণ জনগণ সড়কে অবস্থান নেয়।
দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তিনি জানিয়েছেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মো. মমিনুজ্জামান জানান, কড়া পুলিশি নজরদারি ছিল হরতালের সময়। হরতাল চলা কালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফতে মোহাম্মদপুরে কিছু লোক জটলা সৃষ্টি করার চেষ্টা করলে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেয়। যানবাহন চলাচল মোটামুটি স্বাভাবিক ছিল।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!