রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার

ঈশ্বরদীতে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

ঈশ্বরদীতে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীতে পৃথক পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গত শনিবার (২৭ ডিসেম্বর’২৫) বিকেলে ঈশ্বরদী পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মারুফ হাসান (২৮), ঈশ্বরদী পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম মোল্লা ওরফে পাঁঠা কালাম (৫৪) এবং ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জুলমত হায়দার (৫৫)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা পুলিশ ও ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আফজাল হোসেন’র নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা ঈশ্বরদী পৌর এলাকার মশুরিয়া পাড়া থেকে ওই গ্রামের আলম মন্ডলের ছেলে মোঃ মারুফ হাসানকে গ্রেফতার করে।
অন্যদিকে একই এলাকার করিম মোল্লার ছেলে মোঃ আবুল কালাম মোল্লা ওরফে পাঁঠা কালামকেও গ্রেফতার করে।
এরপর শহরের পূর্বটেংরী আলীবর্দি রোডের মৃত ফকিরুদ্দিন সরদারের ছেলে জুলমত হায়দারকে গ্রেফতার করে।

এদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে হামলা মামলা রয়েছে। তারা দীর্ঘদিন পলাতক অবস্থায় ছিলো।

এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুজ্জামানকে জিজ্ঞাসা করা হলে গ্রেফতারকৃতদের কাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা বলতে পারেননি তবে গ্রেফতারকৃতরা বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে হামলা মামলার আসামি বলে নিশ্চিত করেছেন। আজ ২৮ ডিসেম্বর’২৫ গ্রেফতারকৃত উল্লেখিত ৩ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!