রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার

ঈশ্বরদীতে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

ঈশ্বরদীতে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। : পাবনার ঈশ্বরদীতে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে ছাত্র জনতা বিক্ষোভ মিছিল বের করে। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। আমি কে? তুমি কে? হাদী হাদী এই স্লোগানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঈশ্বরদীতে বিক্ষোভ দিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে শহরের রেলগেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেটে পথসভায় মিলিত হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের রেলগেট এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রেলগেটে পথসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, মো: আসিফুল ইসলাম জারিফ, মীর হুমায়ুন কবির জিহাদ, ইসমাদ্দোহা সোহাগ, আসাদুজ্জামান রকিব, ইব্রাহিম রহমান ও শাহরিয়ার মুনিম সাবিত সহ সাধারণ ছাত্র ছাত্রী।

বক্তারা বলেন, শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ভিন্নমত দমনের ধারাবাহিকতা। আমরা এই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই হত্যাকাণ্ডের মাধ্যমে গণতন্ত্র ও দেশের স্বাধীন কণ্ঠকে স্তব্ধ করার অপচেষ্টা করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই এ ধরনের হামলা চালিয়ে জনগণের প্রতিবাদ থামানো যাবেন।

বক্তারা আরও বলেন, অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে এই হত্যার রহস্য উদঘাটন করতে হবে। দোষীদের আইনের আওতায় না আনলে দেশের মানুষ রাজপথে কঠোর আন্দোলনে নামবে।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদির ওপর গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!