শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফতে মোহাম্মাদপুরে বিরাট ইসলামি জালসা অনুষ্ঠিত মরহুম আব্দুল হালিম মন্ডল-এর স্মরণে ঈশ্বরদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাবের কমিটি ঘোষণা, হাফিজ সভাপতি হাবিব সাধারণ সম্পাদক

পাবনা-৪ আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপির হাবিবুর রহমান হাবিব

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

পাবনা-৪ আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপির হাবিবুর রহমান হাবিব

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ।

মনোনয়ন ফরম প্রদান করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুন্নাহার ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে মাহবুবুর রহমান পলাশ উপস্থিত সাংবাদিকদের বলেন, ঈশ্বরদী-আটঘরিয়ায় বিএনপির জনভিত্তি সুদৃঢ়। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তারা।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা। ০১৭১১৪৬১৯৫৬

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!