বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে পাঁচ উদ্যোমী নারীকে সংবর্ধনা প্রদান

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে পাঁচ উদ্যোমী নারীকে সংবর্ধনা প্রদান
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।
পাবনার ঈশ্বরদীতে বেগম রোকেয়া দিবসে পাঁচ উদ্যোমী নারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ৯ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। পাঁচ খাতে বিশেষ অবদানের জন্য এ সংবর্ধনা দেওয়া হয়েছে।
পাঁচ নারী হলেন– অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী উপজেলার দাশুড়িয়ার নওদাপাড়া গ্রামের মোছাঃ সানজিদা খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে দাশুড়িয়া গ্রামের সুবর্না দাস, সফল জননী সলিমপুরের ভাড়ইমারী গ্রামের মোছাঃ মলিনা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা সাহাপুর গ্রামের ইলমি খাতুন এবং সমাজ উন্নয়নে অবদান রাখা জিগাতলা গ্রামের মোছাঃ রেবেকা সুলতানা।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল, উপজেলা সমবায় কর্মকর্তা আকন্দ রাব্বে উল্লাহ মানিক, সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান,
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ শাহীনা আক্তার, সিনিয়র  সাংবাদিক সেলিম সরদার,  এস আই রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ আরিফুল ইসলাম।
এর আগে একটি র‍্যালী বের করা হয়।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!