সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ ::
সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড ঈশ্বরদীতে ৪০ ক্যান বিয়ারসহ ১ জন গ্রেফতার  ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানা ঘিরে এমপির বিক্ষোভ ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত

ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। ঈশ্বরদী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় পৌর এলাকার আর আর পি কমিউনিটি সেন্টারে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাঃ শাহীনা আক্তার।
অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সহকারী শিক্ষা অফিসার মোঃ বেল্লাল হোসেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাবেক সভাপতি এস এম রাজা, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ আনোয়ার হোসেন জনি এবং স্কুলপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান।

ঈশ্বরদীর মোট ৪৪টি কেজি স্কুলের ৩১৭ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে এ ধরণের আয়োজন করে আসছে ঈশ্বরদী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন।

প্রধান অতিথির বক্তৃতায় মোসাঃ শাহীনা আক্তার বলেন, “প্রাথমিক শিক্ষা বিস্তারে নানামুখী বাধা অতিক্রম করে কিন্ডারগার্টেন স্কুলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামী দিনের বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিতে আজকের এই শিক্ষার্থীরাই নেতৃত্ব দেবে।
তিনি পড়াশোনার পাশাপাশি শিশুদের সৎ ও আদর্শ মানুষ হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি সামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!