রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার

ঈশ্বরদী ইপিজেডে অক্সিজেন সংকটে শতাধিক নারী শ্রমিক অসুস্থ।। গুরুতর অসুস্থ ৩৫ জন হাসপাতালে ভর্তি

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ঈশ্বরদী ইপিজেডে অক্সিজেন সংকটে শতাধিক নারী শ্রমিক অসুস্থ।। গুরুতর অসুস্থ ৩৫ জন হাসপাতালে ভর্তি
ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি।।ঈশ্বরদী ইপিজেডে হাইজিংটন চায়না চুল কোম্পানিতে অক্সিজেন সংকট হয়ে কর্তব্যরত অবস্থায় শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। এরমধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় ৩৫ জন নারী শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
আজ শনিবার (১৫ নভেম্বর’২৫) সকাল সাড়ে এগারোটার দিকে হাইজিংটন কোম্পানির চতুর্থ তলায় এঘটনা ঘটে।
জানাগেছে, দীর্ঘ সময় এসি বন্ধ থাকার কারণে অক্সিজেন লেভেল অনেক নেমে গেলে অক্সিজেনের অভাবে শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। এরমধ্যে ৩৫ জন গুরুতর অসুস্থ হওয়ায় ১৫ জনকে বেপজা হাসপাতালে এবং বাঁকি ২০জনকে ঈশ্বরদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে হাইজিংটন চায়না চুল কোম্পানির এডমিন রাশিদুজ্জামান বলেন, এসি বন্ধ থাকার জন্য অক্সিজেন লেভেল নেমে গিয়েছিল। এজন্য কয়েকজন অসুস্থ হয়েছে তবে কয়েকজনকে অসুস্থ হয়ে পড়তে দেখে আতঙ্কিত হয়ে বাকিরা অসুস্থ হয়ে যায়।
এসংবাদ লেখা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ নারী শ্রমিকরা ঝুঁকিমুক্ত নয় বলে হাসপাতাল সূত্রে জানাগেছে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!