সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ ::
সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড ঈশ্বরদীতে ৪০ ক্যান বিয়ারসহ ১ জন গ্রেফতার  ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানা ঘিরে এমপির বিক্ষোভ ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত

ঈশ্বরদীতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

ঈশ্বরদীতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।
ঈশ্বরদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে আয়েশা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ অক্টোবর’২৫) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের খড়েরদাইড় গ্রামে। নিহত আয়েশা বেগম খড়েরদাইড় গ্রামের মৃত আতর আলীর স্ত্রী।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, গত দুইদিন আগে প্রতিবেশী মজিদ আলীকে গরুচোর সন্দেহ করে অপবাদ দেন নিহত আয়েশা বেগমের ছেলে সালাম হোসেন। এতে উভয়ের মধ্যে বাকবিতন্ডা ও উত্তপ্ত পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়। এ নিয়ে শুক্রবার রাতে আবারো সালাম ও মজিদের ছেলে পিন্টুর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হলে আয়েশা বেগম ছেলে সালামকে বাঁচাতে এগিয়ে যান।

এসময় প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হন আয়েশা বেগম। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ.স. ম. আব্দুন নূর বলেন, নিহতের লাশের সুরতহাল সম্পন্ন করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ঘটনার সংবাদ পেয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!