বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
———–
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে ইমরান হোসেন মন্ডল (৩০) নামের এক যুবক মৃত্যু বরণ করেছে।
সে ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর দক্ষিণপাড়ার মৃত ইউনূস মন্ডলের ছেলে।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (৩ অক্টোবর’২৫) সকাল আনুমানিক সাড়ে ৮ টায় ঢালারচর রাজশাহী রেলপথে কালিকাপুর ১৭ নং ব্রিজের নিকট।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উল্লেখিত সময় ও স্থানে মোবাইলের হেডফোন কানে লাগিয়ে রেললাইনের ওপরে বসে গান অথবা গজল শুনছিল ইমরান। এসময় ঢালারচর থেকে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে স্বজোরে ধাক্কা লেগে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে ও রক্তক্ষরণ হয়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এদিকে সংবাদ পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পারিবারিক ভাবে কোন আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ইমরানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানিয়েছেন।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!