বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ঈশ্বরদীতে স্কুল ছাত্র বলাৎকারের শিকার।। মামলা না করার জন্য হুমকি

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

ঈশ্বরদীতে স্কুল ছাত্র বলাৎকারের শিকার।। মামলা না করার জন্য হুমকি
ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীতে চকলেট খাওয়ানোর কথা বলে এক স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রের বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় লিখিত এজাহার জমা দিয়েছেন।

‎শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছলিমপুর ইউনিয়নের বড়ইচরা স্কুলপাড়া গ্রামে নির্জন একটি লিচু বাগানে এ ঘটনা ঘটে বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এতে একই গ্রামের আব্দুর রহিম (৬০) নামে এক অটোচালককে এজাহারে আসামি করা হয়েছে।

‎এজাহারে বলা হয়, গ্রামের প্রতিবেশী আব্দুর রহিম বেশ কিছুদিন ধরে সুযোগ পেলেই নানান উছিলায় তার শিশুপুত্রকে কাছে টেনে আদর সোহাগ করত। এরই মধ্যে শুক্রবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে তার শিশুসন্তান বাড়ির নিকটবর্তী একটি দোকানে ডিম কিনতে যায়। এই সুযোগে আব্দুর রহিম তার শিশুপুত্রকে চকলেট খাওয়ানোর কথা বলে অদূরে নির্জন একটি লিচু বাগানে নিয়ে যায় এবং ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করে পালিয়ে যায়। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে পরিবারের কাছে সবকিছু খুলে বলে। পরিবারের সদস্যরা তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়। এ ঘটনায় তিনি শুক্রবার রাতেই ঈশ্বরদী থানায় লিখিত এজাহার জমা দেন।

‎শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে মুঠোফোনে শিশুটির বাবা জানান, ঘটনার পর থেকে তার শিশুপুত্র মানসিকভাবে ভেঙে পড়েছে। কারও সঙ্গে সে খুব একটা কথা বলছে না, বাড়ির বাইরে খেলতেও যাচ্ছে না। তিনি অভিযোগ করেন, এজাহার জমা দেওয়ার একদিন পরেও অভিযুক্ত আব্দুর রহিমকে আইনের আওতায় আনা হয়নি। বরং আসামির পক্ষ থেকে এজাহার তুলে না নিলে তাকে দেখে নেওয়ার হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। এতে তিনি আতঙ্কের মধ্যে আছেন।

‎এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির মন্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করে হলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি।

‎এ’ব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ স ম আব্দুর নূর জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ তিনি হাতে পেয়েছেন। তদন্তের জন্য রাতেই একজন পুলিশ অফিসারকে নিযুক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তের পরপরই আইনগত ব্যবস্থা গ্রহণে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!