বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ঈশ্বরদীতে সর্পদংশনে গৃহবধূর মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

ঈশ্বরদীতে সর্পদংশনে গৃহবধূর মৃত্যু
ঈশ্বরদী(পাবনা)প্রতিনিধি।। ঈশ্বরদীতে সর্পদংশনে স্নিগ্ধা খাতুন (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর গ্রামের জুবায়ের হোসেনের স্ত্রী।
মৃত স্নিগ্ধার চাচা আহসান হাবিব জানান, সন্ধ্যা ৬টার দিকে রান্না করার সময় বিষাক্ত সাপ তার বাম পায়ে দংশন করে। এসময় তার চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু  এখানে কোন চিকিৎসার ব্যাবস্থা না থাকায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। রাজশাহী যাবার পথে রাত ৭টা ৪০ মিনিটের সময়  তার মৃত্যু ঘটে।
উল্লেখ্য, ঈশ্বরদী পৌর এলাকার পাতিলাখালী গ্রামের রেজাউল দেওয়ানের মেয়ে স্নিগ্ধার মাত্র ৬ মাস আগে বিয়ে হয়। স্নিগ্ধার
আকস্মিক অপ্রত্যাশিত মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!