শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফতে মোহাম্মাদপুরে বিরাট ইসলামি জালসা অনুষ্ঠিত মরহুম আব্দুল হালিম মন্ডল-এর স্মরণে ঈশ্বরদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাবের কমিটি ঘোষণা, হাফিজ সভাপতি হাবিব সাধারণ সম্পাদক

ঈশ্বরদীতে সংবর্ধনা পেলেন ৬৮ জন কৃতি শিক্ষার্থী

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ঈশ্বরদীতে সংবর্ধনা পেলেন ৬৮ জন কৃতি শিক্ষার্থী
স্টাফ রিপোর্টার।।
পাবনার ঈশ্বরদীতে ৬৮ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির উদ্যোগে ডাল গবেষনা ও আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

জানা যায়, প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৬৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন। এদের মধ্যে ট্যালেন্টপুলে ২৪ জন ও সাধারন মেধায় ৪৪ জন বৃত্তি পেয়েছে।

বাংলাদেশ কিন্ডাগার্টেন সোসাইটি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ঈশ্বরদী ডাল গবেষনা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সুলতান মাহমুদ।

বক্তব্যে তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পরামর্শ দিয়ে বলেন, শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানাই। শিশু শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে এমন ব্যতিক্রমই অনুষ্ঠানের বিকল্প নেই। আজকের প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। তাই এই ভবিষ্যতকে আলোর পথ দেখাতে পড়ার টেবিলে বসাতে কিন্ডারগার্টের সোসাইটির এমন আয়োজন অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মুনির হোসেন, ডাল গবেষনা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ সরকার, বৈজ্ঞানিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বৈজ্ঞানিক কর্মকর্তা ফারুক হোসেন, সবুজকুঁড়ি কিন্ডারগার্টেনের অধ্যক্ষ কবির আলী, স্যার আব্দুস সাত্তার কিন্ডারগার্টেনের পরিচালক শরিফুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সবুজকুঁড়ি কিন্ডারগার্টেনের সিনিয়র সহকারি শিক্ষক জহুরুল ইসলাম ডাবলু।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!