সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ ::
সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড ঈশ্বরদীতে ৪০ ক্যান বিয়ারসহ ১ জন গ্রেফতার  ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানা ঘিরে এমপির বিক্ষোভ ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত

রুপসা নদী থেকে  সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলু’ র মরদেহ উদ্ধার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

রুপসা নদী থেকে  সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলু র মরদেহ উদ্ধার

খুলনা থেকে বিশেষ সংবাদ দাতা।।

খুলনার রূপসা সেতুর নিচ থেকে খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য সংবাদ প্রতিদিনের সিনিয়র স্টাফ রির্পোটার ওয়াহিদুজ্জামান বুলু’র লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে খানজাহান আলী (র:) (রূপসা সেতু) সেতুর ২ নং পিলারের বেজমেন্ট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তার কাছ থেকে জাতীয় পরিচয়পত্র উদ্ধার করার পর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নৌ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বুলু খুলনা মহানগরীর শিববাড়ি এলাকার আকবর আলীর ছেলে। সাংবাদিকের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রহিম। তিনি জানান, লাশটি নদীর ভেতরে ভাসমান অবস্থায় থাকায় নৌপুলিশকে খবর দেওয়া হয়। পরে রূপসা নৌপুলিশ ফাঁড়ির এস আই বেল্লাহ হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা সন্ধ্যা ৭টার দিকে লাশ উদ্ধার করেন।
গত ১১ মে স্ত্রী য়াহিদুজ্জামান বুলু’র স্ত্রী এলিজা পারভীন লিজা নিখোঁজ হন। পৈত্রিক বাড়ি বিক্রি নিয়ে পারিবারিক দ্বন্দ ছিল। ২৫ বছরের বৈবাহিক জীবনে তিনি ছিলেন নিঃসন্তান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!