শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফতে মোহাম্মাদপুরে বিরাট ইসলামি জালসা অনুষ্ঠিত মরহুম আব্দুল হালিম মন্ডল-এর স্মরণে ঈশ্বরদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাবের কমিটি ঘোষণা, হাফিজ সভাপতি হাবিব সাধারণ সম্পাদক

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যাক্তির মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যাক্তির মৃত্যু
ঈশ্বরদী(পাবনা)উপজেলা সংবাদ দাতা।। আজ ২৬ আগষ্ট’২৫ সকাল সোয়া ৮ টায় ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের দক্ষিণ ইয়ার্ডে পাতিবিলের নিকট ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামা(৪০)এক ব্যাক্তি নির্মম ভাবে মৃত্যু বরন করেছে।
রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি উল্লেখিত এলাকা অতিক্রম করার সময় অজ্ঞাত ঐব্যাক্তি লাইন পারাপারের সময় অসাবধানতার কারণে ট্রেনের নিচে কাটা পড়ে সঙ্গে সঙ্গেই মৃত্যু বরন করে।
সংবাদ পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করেছে।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, মৃত ব্যাক্তির পরিচয় খুঁজে বের করার জন্য পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা মৃত ব্যাক্তির ফিঙ্গার প্রিন্ট নিয়ে গেছে।
এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!