সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ ::
সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড ঈশ্বরদীতে ৪০ ক্যান বিয়ারসহ ১ জন গ্রেফতার  ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানা ঘিরে এমপির বিক্ষোভ ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত

পাবনায় বহুল আলোচিত বৈষম্য বিরোধী ছাত্রহত্যা মামলার পলাতক আসামি নাদের বিশ্বাস গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

পাবনায় বহুল আলোচিত বৈষম্য বিরোধী ছাত্রহত্যা মামলার পলাতক আসামি নাদের বিশ্বাস গ্রেফতার
——————————————————

জুবায়ের খান প্রিন্স।। গোপন তথ্যের ভিত্তিতে দীর্ঘ ২ বছর ধরে পলাতক থাকা আলোচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলা (পাবনা সদর থানার মামলা নং-০৫, তাং ১১/১০/২০০৫) এর এজাহারভুক্ত আসামি ও কুখ্যাত সন্ত্রাসী মোঃ নাদের বিশ্বাস (৫৫) অবশেষে গ্রেফতার হয়েছেন।

নাদের বিশ্বাস পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের বিজয় রামপুর গ্রামের মৃত ফকির বিশ্বাসের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সর্বহারা দলের নেতা হিসেবে এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করে আসছিলেন। একই সঙ্গে তিনি ভাঁড়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির পদে থেকে রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করতেন।

পুলিশের গোয়েন্দা বাহিনীর একটি চৌকশ দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ বিষয়ে পাবনা জেলা গোয়েন্দা শাখার ডিবি ওসি রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ডিবির অভিজ্ঞ অফিসার বেনু রায় পিপিএম এর নেতৃত্বে দলটি বৃহস্পতিবার গভীর রাত থেকে নজরদারীতে রেখে ২২ আগস্ট শুক্রবার দুপুরে নাদের বিশ্বাসকে আটক করতে সক্ষম হয়।

মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর সাঈদ চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনী নৃশংস হামলা চালায়। ওই ঘটনায় ছাত্রনেতা নিহত হওয়ার পর হত্যাকাণ্ডের মামলা দায়ের হয়। মামলায় নাদের বিশ্বাসকে এজাহারভুক্ত ১৬ নম্বর আসামি করা হয়। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

স্থানীয়রা জানায়, নাদের বিশ্বাস সর্বহারা সংগঠন ও স্থানীয় সন্ত্রাসীদের মদদ দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করতেন। তার গ্রেফতারের খবরে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।

ডিবি অফিসার বেনু রায় পিপিএম জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলার পাশাপাশি আরও একাধিক নাশকতা, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!