শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

নানা আয়োজনে ঈশ্বরদীতে উদযাপিত হলো স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

নানা আয়োজনে ঈশ্বরদীতে উদযাপিত হলো স্বেচ্ছাসেবক দলের
৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী
স্টাফ রিপোর্টার।।
নানা আয়োজনে ঈশ্বরদীতে উদযাপিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। কর্মসূচীর অংশ হিসেবে বুধবার (২০ আগস্ট’২৫) বিকালে শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল চত্বর থেকে বিশাল আনন্দ র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঈশ্বরদী বাজারে গিয়ে শেষ হয়। আনন্দ র‍্যালী শুরুর আগে খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল চত্বরে একটি ফলদ বৃক্ষের চারা রোপন করেন নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠা বার্ষিকীর এসকল কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, স্বৈরাচার শেখ হাসিনার ট্রেন বহরে হামলা-মামলায় মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত হয়ে ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা জাতীয় বীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ জাকারিয়া পিন্টু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ইয়ামিন খাঁন। ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান এর সার্বিক পরিচালনা ও ব্যবস্থাপনায় এবং ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মামুনুর রশিদ নান্টুর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহসান হাবিব, পৌর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, বিএনপি নেতা আতাউর রহমান পাতা, ইসলাম হোসেন জুয়েল, আক্কাস আলী, আজিজুর রহমান শাহীন, মোঃ নান্নু রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, পৌর তাঁতী দলের সভাপতি খোন্দকার আমিরুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক খন্দকার তৌফিক আলম সোহেল প্রমুখ। অনুষ্ঠানটি সমন্বয় করেন পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মাহামুদুর রহমান জুয়েল। এর আগে মঙ্গলবার সকালে শহরের রেলগেটস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!