শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফতে মোহাম্মাদপুরে বিরাট ইসলামি জালসা অনুষ্ঠিত মরহুম আব্দুল হালিম মন্ডল-এর স্মরণে ঈশ্বরদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাবের কমিটি ঘোষণা, হাফিজ সভাপতি হাবিব সাধারণ সম্পাদক

ঈশ্বরদীতে ২শ ৩৮ জন ওয়ারেন্টি আসামি গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

ঈশ্বরদীতে ২শ ৩৮ জন ওয়ারেন্টি আসামি গ্রেফতার

এস এম রাজা।। চলতি জুলাই মাসে ২শ ৩৮ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টি আসামি গ্রেফতার করে আদালতে সোপর্দ করতে সক্ষম হয়েছে ঈশ্বরদী থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে চুরি, ছিনতাই, মাদক, হত্যা সহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও বিচারাধীন আসামি রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খানের নির্দেশে, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার’র তত্ত্বাবধানে এবং ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ স ম আব্দুন নূর এর নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত অফিসারগণ ও পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী পৌর এলাকা সহ ৭টি ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

গত ১ জুলাই’২৫ থেকে ৩০ জুলাই’২৫ পর্যন্ত উল্লেখিত সংখ্যক আসামি গ্রেফতার করা হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ স ম আব্দুন নূর জানান, ওয়ারেন্টি আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে থাকি। তারই দৃষ্টান্ত হিসেবে চলতি মাসে উল্লেখিত সংখ্যক ওয়ারেন্ট নিঃস্পত্তি করা সম্ভব হয়েছে। আগামী মাসে আরও সন্তোষজনক ফলাফল হবে বলে আশাবাদী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!