শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ঈশ্বরদী-লালপুর সীমান্ত সংলগ্ন শাহাবুদ্দিনের বটতলায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

ঈশ্বরদী-লালপুর সীমান্ত সংলগ্ন শাহাবুদ্দিনের বটতলায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
————-
এস এম দীপ্ত ।। আজ ১৭ জুলাই ‘২৫ ভোরে ঈশ্বরদী-লালপুর সীমান্ত সংলগ্ন বিমানবন্দর রোডের শাহাবুদ্দিনের বটতলায় ট্রাক-পিকাপের মুখোমুখি সংঘর্ষে শফি তালুকদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। সে ফরিদপুরের সোহরাব তালুকদারের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৪ টার দিকে লালপুর থেকে ঈশ্বরদী গামী একটি পিকাপ এবং ঈশ্বরদী থেকে লালপুর গামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে পিকাপটি দুমড়ে মুচড়ে যায়। এসময় পিকাপে থাকা শফি তালুকদার গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় জড়িত ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!