রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার

লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীনের বর্তমান শারিরীক অবস্থা সম্পর্কে যা জানাগেল

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীনের বর্তমান শারিরীক অবস্থা সম্পর্কে যা জানাগেল
স্টাফ রিপোর্টার।।
গত কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন লালনসংগীতের বরেণ্য শিল্পী, লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি এখন আগের চেয়ে ভালো আছেন। রোববার থেকে তাঁর নিয়মিত ডায়ালাইসিস কার্যক্রম চলছে। এমনটাই জানিয়েছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী।

তিন বলেন, শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থা এখন যে পর্যায়ে, তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়েছে। এরপর সেখানেই তাঁকে পরবর্তী চিকিৎসাসেবা দেওয়া হবে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জানান, এর আগে ফরিদা পারভীনের চিকিৎসার প্রয়োজনে দুই দফায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকেরা আন্তরিকভাবে তাঁর সুস্থতার জন্য কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, ‘ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি খুব ধীরে ধীরে হচ্ছে।’

এর আগে ফরিদা পারভীন তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। রক্তে সংক্রমণ আছে।

কয়েক দিন ধরে ঢাকার মহাখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন শিল্পী ফরিদা পারভীন। শারীরিক অবস্থা ভালো না হওয়ায় শুরুতেই তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করানো হয়। অবস্থা ঝুঁকিপূর্ণ থাকায় তাঁকে সেখানে রেখেই চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে খবর ছড়ায়, ফরিদা পারভীন মারা গেছেন। ফেসবুকে বিভিন্ন মানুষ তাঁর ছবি পোস্ট করে মৃত্যুর খবর ছড়াচ্ছেন। পুরো বিষয়টি নিয়ে বিব্রত শিল্পীর পরিবার।

এর আগে ফরিদা পারভীনের শারীরিক অবস্থা প্রসঙ্গে স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম বলেছিলেন, ‘সার্বিকভাবে তাঁর অবস্থা খুব একটা ভালো নয়। গত কয়েক মাসে তিনবার আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা করাতে হয়েছে। ফুসফুস আর কিডনিজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি। শরীর প্রচণ্ড দুর্বল থাকে। উঠে দাঁড়ানোর মতো শক্তি পান না। হাঁটতেও পারেন না। গাজী হাকিম সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!