শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ ::
উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফতে মোহাম্মাদপুরে বিরাট ইসলামি জালসা অনুষ্ঠিত মরহুম আব্দুল হালিম মন্ডল-এর স্মরণে ঈশ্বরদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা মামলায় আওয়ামী লীগ নেতা চান্না মন্ডল গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা মামলায় আওয়ামী লীগ নেতা চান্না মন্ডল গ্রেফতার
———–
ঈশ্বরদী (উপজেলা) সংবাদদাতা।। বৈষম্য বিরোধী একদফা আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা মামলায় ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডল (৭০) কে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। সে ঈশ্বরদী শহরের পূর্ব টেংরী স্টেশন রোডের মৃত আব্দুস সাত্তার মন্ডলের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খানের নির্দেশে, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এর সার্বিক তত্ত্বাবধানে এবং ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ স ম আব্দুন নূর এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল আজ ১৬ জুলাই’২৫ রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটের সময় উপরে উল্লেখিত নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

সে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত ঈশ্বরদী থানার ১০(৮)২৪ নং মামলার তদন্ত প্রাপ্ত আসামি। আজ সকালে গ্রেফতারকৃত আসামী চান্না মন্ডলকে পাবনা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!