সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার

ঈশ্বরদীতে স্লোগান দিতে দিতে স্ট্রোক করে মারা গেল মহিলা দল নেত্রী

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদীতে এক বিএনপি নেতার কারামুক্তি  উপলক্ষে আয়োজিত  সংবর্ধনা অনুষ্ঠানে স্লোগান দিতে দিতে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ (স্ট্রোক) হয়ে দলটির এক নেত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই ‘২৫)দুপুরে পৌর শহরের পুরাতন বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। মৃত আমেনা খাতুন উপজেলার সলিমপুর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী ছিলেন।

জানা গেছে, দীর্ঘ ২২ বছর পর কারামুক্ত হয়ে নিজ এলাকায় ফিরেছেন ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন। তাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিতে পৌর শহরের পুরাতন বাস টার্মিনালে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে আমেনা খাতুনের নেতৃত্বে মিছিল করতে করতে উপস্থিত হয়েছিলেন মহিলাদলের কর্মীসহ শতাধিক নারী। সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে হঠাৎ করে আমেনা খাতুন মাথা ঘুরে মাটিতে পড়েন যান। পরে কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার সঙ্গে থাকা উপজেলা মহিলাদলের সাধারন সম্পাদক মোছা. মাফরুহা আক্তার চামেলি বলেন, তার নেতৃত্বে এই অনুষ্ঠানে একটি বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছে নারী কর্মীরা। প্রচন্ড গরমের কারণে হঠাৎ সে মাটিতে পড়ে গেলে অবস্থা খারাপ দেখে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক মৃত ঘোষনা করেন। এভাবে তার মৃত্যুর বিষয়টি মানতে খুব কষ্ট হচ্ছে।

ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নুর বলেন, স্ট্রোক করে মহিলা দলের ওই নেত্রী মারা গেছেন বলে জানতে পেরেছি। পরিবার তার মরদেহ নিয়ে গেছে। এ বিষয়ে কারো কোনো অভিযোগ নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!