সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী পালিত তুমি এসেছিলে ধরায়—কবি এস এম রাজা বিনম্র শ্রদ্ধা জানাই গুরুজী তোমায় —-কবি এস এম রাজা সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড

ভালুকায় দুই শিশু সন্তানসহ মাকে গলা কেটে হত্যা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

ভালুকায় দুই শিশু সন্তানসহ মাকে গলা কেটে হত্যা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় দুই শিশু সন্তান ও মাকে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড পনাশাইল রোড মো: হাইয়ূমের ভাড়া দেয়া বাসা থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়। তারা হলো, ময়না আক্তার (২৫), শিশু কন্যা রাইসা (০৭) ও নিরব (০২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার জেনের বাজার এলাকার শান্তু মিয়ার ছেলে রফিকুল ইসলাম স্ত্রী ময়না আক্তার, দুই সন্তান রাইসা ও নিরব এবং ছোট ভাই নজরুল ইসলামকে নিয়ে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড পনাশাইল রোড হাইয়ূমের বাসা ভাড়ায় থেকে স্থানীয় রাসেল স্পিনিং কারখানায় চাকরী করে আসছিলেন। সোমবার সকাল ৯ টার সময় কর্মস্থল থেকে রফিকুল ইসলাম বাসায় গিয়ে দেখেন গেইটের দরজায় তালা ঝুলানো। এ সময় ডাকাডাকি করা হলেও ঘরের ভেতর থেকে কোন সাড়া মেলেনি। পরে তালা ভেঙে ভেতরে গিয়ে দেখেন তার স্ত্রী ও দুই সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির জানান, মা ও দুই সন্তানের গলা কাটা লাশ তিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। খুনের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!