সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার

সবসময় শিক্ষার্থীদের শহীদ জিয়ার রাজনীতি করতে উৎসাহিত করেছি—অধ্যক্ষ, অধ্যাপক আমজাদ হোসেন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

সবসময় শিক্ষার্থীদের শহীদ জিয়ার রাজনীতি করতে উৎসাহিত করেছি—অধ্যক্ষ, অধ্যাপক আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদী সরকারি কলেজের সদ্য যোগদানকৃত অধ্যক্ষ অধ্যাপক মো. আমজাদ হোসেন বলেছেন, আমার শিক্ষকতা জীবনে আমি সব সময় শিক্ষার্থীদের শেখ হাসিনার রাজনীতিকে না করার জন্য বলেছি। পাশাপাশি শহীদ জিয়ার রাজনীতি করার জন্য উৎসাহিত করেছি।

গত ৯ জুলাই’২৫ দুপুরে ঈশ্বরদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের প্রস্তাবিত আহবায়ক, মাহমুদুল ইসলাম শাওনের নেতৃত্বে ছাত্রদলের শিক্ষার্থীরা অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে এসব কথা বলেন।

অধ্যক্ষ আমজাদ হোসেন শিক্ষাঙ্গণে শিক্ষার মান বজায় রেখে রাজনীতি করার পরামর্শ দেন এবং শিক্ষা জীবনে শিক্ষার্থীদের রাজনীতির নানা দিক নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের প্রস্তাবিত আহবায়ক মাহমুদুল ইসলাম শাওন, ঈশ্বরদী পৌর ছাত্রদলের প্রস্তাবিত আহবায়ক নাজমুল হাসান রিসাদ, লালন হোসাইন, মো. পারভেজ, সিজান মোল্লা, ওমর শেখ শান্ত, সানজিদুর রহমান, আকাশ খাঁ, মাহিদ হোসেন, ওয়ালিদ হোসেন, শাকিব হোসেন, মাসুম হোসেন প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা প্রদান শেষে ছাত্রদল নেতৃবৃন্দ একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!