মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী পালিত তুমি এসেছিলে ধরায়—কবি এস এম রাজা বিনম্র শ্রদ্ধা জানাই গুরুজী তোমায় —-কবি এস এম রাজা সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড

ঈশ্বরদীতে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৮ জুন, ২০২৫

ঈশ্বরদীতে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
ঈশ্বরদী উপজেলা সংবাদ দাতা।। আজ বিকেল ৩ টায় ঈশ্বরদীতে সাপের কামড়ে নাঈম (২২)নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে।
সে ঈশ্বরদী পৌর এলাকার পূর্ব টেংরি আমবাগানের বাহারাম এর ছেলে।
মৃত নাঈমের সহযোগী জুয়েল ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০ টায় ঈশ্বরদী রেলওয়ে মালগুদাম এর নিকট গতকাল সকালে ধরা বিষাক্ত একটি কুলিন/গোক্কু সাপ নিয়ে খেলা দেখানোর সময় সাপটি নাঈম এর বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে ছোবল দেয়। এসময় সাপটিকে বাক্সে ভরে হাতের ওপরে উপস্থিত লোকজন ৩ টি বাধন দেয়। কিছুক্ষণ পর নাঈম নিজেই বাধন খুলে ফেলে এবং কিছু হবে না বলে জানায়। বেলা ১১টার দিকে সাপের বিষক্রিয়ায় নাঈম আস্ত আস্তে ঝিমিয়ে পড়তে শুরু করে। এসময় তাকে সহকর্মী ও স্থানীয় লোকজন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু এখানে কোন চিকিৎসা ছাড়াই দুপুর ২টা পর্যন্ত রেখে দেয়। এক পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নাঈমকে বর্তমান বসবাসরত রেলগেট সুইপার কলোনী বস্তিতে নিয়ে আসা হয়। এরপর নাঈমের অবস্থা ভয়াবহ রূপ ধারন করলে দুপুর ৩ টার দিকে মুলাডুলিতে এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ওঝা তাকে দেখার পর মৃত ঘোষণা করে।
উল্লেখ্য, মৃত নাঈম সাপ খেলা দেখিয়ে উপার্জিত অর্থ দিয়ে জীবন জীবীকা নির্বাহ করতো। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!