শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী পুত্র ও কণ্যা আহত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী পুত্র ও কণ্যা আহত
ঈশ্বরদী(পাবনা)উপজেলা সংবাদ দাতা।।
আজ বৃহস্পতিবার (১৯ জুন’২৫) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী-পাবনা বিশ্বরোডের দাশুড়িয়ার কালিকাপুরস্থ পাবনা সুগার মিলের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বেলাল হোসেন(৫০) নামে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সে ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী মাথালপাড়া এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।এসময় আহত হয়েছে একই মটর সাইকেল আরোহী -নিহত বেলাল হোসেনের স্ত্রী রুপালী খাতুন (৩২), তার মেয়ে বুশরা (১৪) ও ছেলে তানজিল (১১)।

পাকশী হাইওয়ে থানা সূত্রে জানাগেছে, উল্লেখিত সময়ে স্ত্রী, ছেলে-মেয়েকে নিয়ে মোটরসাইকেলে দাশুড়িয়া থেকে পাবনার দিকে যাচ্ছিলো বেলাল হোসেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল চালক বেলাল হোসেন। এ সময় আহত হয় তার স্ত্রী, ছেলে-মেয়ে। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

নিহত বেলাল হোসেনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক পিক-আপের চালককে পিক-আপসহ আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে ।

প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!