শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ ::
উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফতে মোহাম্মাদপুরে বিরাট ইসলামি জালসা অনুষ্ঠিত মরহুম আব্দুল হালিম মন্ডল-এর স্মরণে ঈশ্বরদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈশ্বরদীতে দুর্নীতিবাজ শিক্ষকের অপসারণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৪ মে, ২০২৫

ঈশ্বরদীতে দুর্নীতিবাজ শিক্ষকের অপসারণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।।
পাবনার ঈশ্বরদী উপজেলার চররূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভেজ রেজার নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সুষ্ঠ তদন্ত এবং দ্রুত সময়ের মধ্যে তাকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) সকালে বিদ্যালয়ের সামনের রাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, রুপপুর উচ্চ বিদ্যালয়ের (অবঃ) সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ও অভিভাবক সদস্য মাসুদ রানা, উপজেলা যুবদলের সাবেক সদস্য ও প্রাক্তন ছাত্র নাঈমুর রহমান লালচাঁদ, প্রাক্তন ছাত্র শিবলু আহম্মেদ প্রমুখ । এসময় স্থানীয় সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ২০১১ সালে চররূপপুর স্কুলে যোগদানের পর থেকেই নানা দূর্নীতি, অনিয়ম আর নিজের স্বেচ্ছাচারিতায় বিদ্যালয়টিকে ব্যাক্তিগত অফিস বানিয়েছেন। এক যুগ ধরে বিদ্যালয়ের বরাদ্দকৃত বিভিন্ন খাতের টাকা ভূয়া ভাউচার তৈরী করে তিনি লোপাট করেছেন। সাম্প্রতি বিদ্যালয়ের অফিস কক্ষে ধুমপান, শিক্ষার্থীদের দিয়ে টয়লেট পরিষ্কার ও পরীক্ষার খাতা মূল্যায়ন সহ শিক্ষক-শিক্ষার্থীদের সাথে অসদাচরণের সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমান পাওয়া যায়। এসব ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর জেলা শিক্ষা কর্মকর্তা তদন্তের নির্দেশ দিলেও উর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে বিষয়গুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এতে সুষ্ঠু তদন্তে একধরনের বাধা সৃষ্টি করছে পারভেজ রেজা।
বক্তারা আরও বলেন, দুর্নীতিবাজ পারভেজ রেজাকে অপসারণ না করে তার বিরুদ্ধে আনিত অভিযোগের সুষ্ঠু তদন্ত সম্ভব নয়। তাই দ্রুত সময়ের মধ্যে তাকে অপসারণ করে বিদ্যালয়টিকে কলঙ্কমুক্ত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিতে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন তারা। তাকে অপসারণ না করা হলে এলাকাবাসী ও অভিভাবকদের পক্ষ থেকে লম্পট, দুর্নীতিবাজ পারভেজ রেজাকে বিদ্যালয় প্রাঙ্গণে অবাঞ্ছিত ঘোষনা করা হবে বলেও হুশিয়ারি দেন মানববন্ধনকারীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!