শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ঈশ্বরদীতে আসফ’র স্পেশাল টিম এর আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন ও যাত্রা শুরু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২ মে, ২০২৫

ঈশ্বরদীতে আসফ’র স্পেশাল টিম এর আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন ও যাত্রা শুরু
———
মুনমুন আক্তার।।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসফ এর রাজশাহী ও খুলনা বিভাগের স্পেশাল টিমের নব গঠিত কমিটির যাত্রা শুরু উপলক্ষ্যে আনুষ্ঠানিক উদ্ভোধন, শপথ গ্রহণ ও আলোচনা সভা ১ মে দুপুরে ঈশ্বরদীর কাশ্মেরী ফুড গার্ডেনে অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তৃতা করেন ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আফজাল হোসেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক ডিডিপির চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা, জমজম স্পেশালাইজড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ মোঃ রিয়াদুল জান্নাত ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুস সালাম।

আসফ এর কেন্দ্রীয় সমন্বয়কারী ও স্পেশাল টিম এর সভাপতি মোঃ জাকির হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানের বিশেষ অতিথি আফজাল হোসেন নব গঠিত স্পেশাল টিমের সভাপতি ও সমন্বয়ক মোঃ জাকির হোসেন, উপদেষ্টা খায়রুল ইসলাম, সহ-সভাপতি রতন আলী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ আলী ও কুসুম শেখ, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, প্রচার সম্পাদক রুহুল আমিন, দপ্তর সম্পাদক সোহেল প্রামাণিক, নির্বাহী সদস্য রাকিব হাসান রকি, রাসেল হোসেন ও রুজভী হাসান মিলনকে আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণ করান ও পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত ও অতিথিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত ও বরণ করা হয়।
এই অনুষ্ঠানে সাংবাদিক, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যবৃন্দ, মানবাধিকার কর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!