শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফতে মোহাম্মাদপুরে বিরাট ইসলামি জালসা অনুষ্ঠিত মরহুম আব্দুল হালিম মন্ডল-এর স্মরণে ঈশ্বরদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈশ্বরদীতে শ্বশুরালয়ে জামাইয়ের রহস্যজনক মৃত্যু 

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
ঈশ্বরদীতে শ্বশুরালয়ে জামাইয়ের রহস্যজনক মৃত্যু
——
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। শ্বশুরালয়ে এসে জামাইয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ ১৫ মার্চ’২৫ সকাল আনুমানিক ৮টার দিকে ঈশ্বরদী সাঁড়া ইউনিয়নের মাজদিয়া বড়পাড়ায়। ঈশ্বরদী থানা পুলিশ শ্বশুরালয়ের উত্তর দুয়ারী শয়নঘরের বাঁশের আড়া থেকে জামাই রাকিব আলী (২০) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
মৃত রকিব আলী ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের ইলশামারী গ্রামের স্বপন আলীর ছেলে।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, গত প্রায় ১ সপ্তাহ ধরে মৃত রকিব স্বস্ত্রীক শ্বশুরালয়ে অবস্থান করছিলেন। হঠাৎ আজ ১৫ মার্চ’২৫ সকাল আনুমানিক ৮টার দিকে তার গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঘরের বাঁশের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ঈশ্বরদী থানায় সংবাদ দেয় এলাকাবাসী। কিন্তু মৃত রকিবের স্ত্রী সহ পরিবারের সকলেই নীরবতা প্রদর্শন করে।
 এই নীরব ভূমিকা এলাকাবাসী এবং মৃত রাকিবের পিতা সহ আত্মীয় স্বজনদের মধ্যে নানা ধরনের প্রশ্ন ও গুঞ্জন লক্ষ্য করা গেছে। তাদের অনেকেই রকিবের এই আকষ্মিক মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না। তারা রহস্যজনক মৃত্যু বলে আশংকা করছেন। এব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে রকিবের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। রকিবের মৃত্যুর বিষয়টি শ্বশুর জাহাঙ্গীরের পক্ষ থেকে আমাদের জানানো না হলেও লোকমুখে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই এবং রাকিবের মৃতদেহ থানায় নিয়ে আসি। লোকমুখে মৃত্যুর বিষয়টি নিয়ে নানা ধরনের প্রশ্ন উত্থাপিত হওয়ায় এবং মৃত্যুটি রহস্যজনক বলে প্রশ্ন উত্থাপন করায় রকিবের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরন করা হয়েছে। আপাতত ঈশ্বরদী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে সে অনুযায়ী পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!