শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ঈশ্বরদীর রূপপুরে দুর্বৃত্তের হামলায় বিএনপি নেতা আহত 

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

ঈশ্বরদীর রূপপুরে দুর্বৃত্তের হামলায় বিএনপি নেতা আহত

স্টাফ রিপোর্টার।।

#ঈশ্বরদীর পাকশীতে এক বিএনপি নেতার উপর অর্তর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পাকশীর রুপপুর বিবিসি বাজার সংলগ্ন স্থানে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হামলায় আহত আরিফুল ইসলাম আরিফ (৩৫) ঈশ্বরদী উপজেলা প্রচার দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পাকশী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং পাকশীর নতুন রুপপুরে বিএনপি নেতা আশরাফ আলীর ছেলে।

তিনি অভিযোগ করে জানান, মোটরসাইকেল নিয়ে আসার পথে রুপপুর বিবিসি বাজার এর কাছে গতিরোধ করে মারধোর করে কতিপয় দূর্বত্ত। তবে কি কারণে তারা তাকে মারধোর করেছে সেটা তিনি বলতে পারেননি। এবিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেবেন বলে জানান।

রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কুমার জানান, হামলার খবর পেয়েছি। তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এবিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!