মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী পালিত তুমি এসেছিলে ধরায়—কবি এস এম রাজা বিনম্র শ্রদ্ধা জানাই গুরুজী তোমায় —-কবি এস এম রাজা সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড

পাবনায় কুখ্যাত সন্ত্রাসী কবির বাবু ওরফে কাঙালবাবু সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

পাবনায় কুখ্যাত সন্ত্রাসী কবির বাবু ওরফে কাঙালবাবু সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার

পাবনা সংবাদদাতা।।
দীর্ঘ ৪ ঘন্টার রুদ্ধদার অভিযান শেষে একাধিক হত্যা, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই ও বিস্ফোরণ মামলার চিহ্নিত সন্ত্রাসী কবির বাবু ওরফে কাঙাল বাবু কে গ্রেফতার করেছে সেনাবাহিনীর একটি আভিযানিক দল। ৬ই জানুয়ারি (সোমবার) ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাবনা জেলার আমিনপুর থানাধীন সাগরকান্দী ইউনিয়নের অন্তর্গত কেষ্টপুরস্থ নিজ বাড়ি এক নলা বন্দুক সহ তাকে গ্রেফতার করে মেজর শফিকুল ইসলামের নেতৃত্বাধীন সেনাবাহিনীর একটি আভিযানিক দল। গ্রেফতারকৃত বাবু’র বিরুদ্ধে পাবনা সদর ও রাজবাড়ী গোয়ালন্দ থানায় তিনটি হত্যা মামলা,আমিনপুর ও সুজানগর থানায় একাধিক অস্ত্র ও ডাকাতি মামলা, একাধিক বিস্ফোরন ও নাশকতা মামলা,বিভিন্ন থানায় ডাকাতি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে দখল বানিজ্য, হামলা-মারধর ও চাঁদাবাজির শতাধিক অভিযোগ রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনাবাহিনীর মেজর শফিকুল ইসলাম বলেন, দীর্ঘ ৪ ঘন্টার অভিযান শেষে শীর্ষ পর্যায়ের সন্ত্রাসী বাবু কে গ্রেফতার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের নিমিত্তে আমিনপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর বলেন, গ্রেফতারকৃত চিহ্নিত সন্ত্রাসী কবির বাবুর বিরুদ্ধে অস্ত্র মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!