মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী পালিত তুমি এসেছিলে ধরায়—কবি এস এম রাজা বিনম্র শ্রদ্ধা জানাই গুরুজী তোমায় —-কবি এস এম রাজা সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড

লক্ষ্মিকুন্ডা নৌ পুলিশের অভিযান পদ্মায় অবৈধ ভাবে মাটি কাটা, বালু উত্তোলন এবং বহন করার দায়ে ড্রাম ট্রাকসহ ৩ জন গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

লক্ষ্মিকুন্ডা নৌ পুলিশের অভিযান পদ্মায় অবৈধ ভাবে মাটি কাটা ও বালু উত্তোলন এবং বহন করার দায়ে ড্রাম ট্রাকসহ ৩ জন গ্রেফতার
——
এস এম রাজা।। ঈশ্বরদীর লক্ষ্মিকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে পদ্মা নদী থেকে অবৈধ ভাবে মাটিকাটা এবং বালি উত্তোলন করে বহন করার দায়ে ৩ জনকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির আইসি ইন্সপেক্টর আকিবুল ইসলাম’র নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও সদস্যগণ অভিযান পরিচালনা করে ২ জানুয়ারি’২৫ বিকেলে পদ্মার চরে মাটিকাটার অপরাধে মিনারুল ইসলাম (৩০) কে গ্রেফতার করে। সে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর গ্রামের চেরু প্রামাণিকের ছেলে। পরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ পরিচালিত ভ্রাম্যমান আদালতে গ্রেফতারকৃত মিনারুলের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে আজ ৩ জানুয়ারি’২৫ রাত আনুমানিক ২ টায় পদ্মা নদীর কামালপুর চর থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে ড্রাম ট্রাকে বহন করার সময় ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুরের শহিদুল ইসলামের ছেলে শামসুজ্জোহা (২৭) ও মৃত লিটন সরদারের ছেলে লিমন (২১) কে গ্রেফতার করে। এ’ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ঈশ্বরদী থানা পুলিশ আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!