সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সকাল প্রি-ক্যাডেট স্কুল থেকে ৩ জন মেধাবী শিক্ষার্থীর বৃত্তি লাভ পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার

তাপমাত্রা ২ ডিগ্রীতে নামতে পারে, বাড়বে সীমাহীন দুর্ভোগ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

তাপমাত্রা ২ ডিগ্রীতে নামতে পারে, বাড়ছে সীমাহীন দুর্ভোগ
স্টাফ রিপোর্টার।। দেশের কয়েকটি বিভাগে চলতি মাসে একাধিকবার শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে জানুয়ারিতে শীতের তীব্রতা বেশি থাকবে। তাপমাত্রা নেমে যেতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

আজ বুধবার (১ জানুয়ারি) আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, জানুয়ারিতে এক থেকে তিনটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। মঙ্গলবার থেকে তাপমাত্রা কমলেও বুধবার থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা এবং সিলেট বিভাগে শীতের অনুভূতি বাড়বে। এরপর ধীরে ধীরে শীত দেশের পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়বে।

আগামী কয়েকদিন কুয়াশার বিস্তার এবং হিমেল হাওয়ার প্রভাব আরও বাড়বে। পুরো জানুয়ারি জুড়েই শীতের অনুভূতি বেশি থাকবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, তাপমাত্রা ৬ ডিগ্রির নিচে নামলে তীব্র শৈত্যপ্রবাহ, ৬-৮ ডিগ্রি হলে মাঝারি এবং ৮-১০ ডিগ্রির মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়।

মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ও চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, আজ বুধবার সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। ঘন কুয়াশার কারণে বিমান, নদী পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে।

সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ঘন কুয়াশার প্রভাবে শীতের তীব্রতা আরও বাড়বে। তবে পরবর্তী পাঁচ দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!