শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ঈশ্বরদীতে   ৫ বছরের শিশু কন্যাকে যৌন হয়রানির অভিযোগে সৎ বাবা গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

ঈশ্বরদীতে   ৫ বছরের শিশু কন্যাকে যৌন হয়রানির অভিযোগে সৎ বাবা গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা)উপজেলা সংবাদদাতা।।

ঈশ্বরদীতে ৫ বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে সৎ বাবা আকাশ(২২)কে গ্রেফতার করেছে থানা পুলিশ । সে ঈশ্বরদী পৌর এলাকার ফতেমোহাম্মদ পুরের মোহাম্মদ হোসেনের ছেলে।

শনিবার (২৮ ডিসেম্বর’২৪) সকালে ঈশ্বরদী পৌর এলাকার ফতেমোহাম্মদ পুর
থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা ও পারিবারিক সূত্রে জানাগেছে, উল্লেখিত তারিখ সকালে মায়ের অনুপস্থিতিতে সৎ বাবা আকাশ শিশু কণ্যা মিতা(৫)ছদ্ম নাম)কে একাকি ঘরে নিয়ে গিয়ে যৌনাঙ্গে আঙুল ঢুকিয়ে ক্ষতবিক্ষত করে। এঘটনায় শিশুটি কান্নাকাটি করতে থাকে। ঘটনার পর শিশুটির মা বাড়িতে এসে শিশুটিকে কান্নার কারন জিজ্ঞাসার এক পর্যায়ে রক্ত দেখতে পায়। এরপর তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কর্তব্যরত চিকিৎসক ডাঃ হাওয়া খাতুন জানান, মেয়েটির গোপনাঙ্গে ক্ষত চিহ্ন পেয়েছি। পুলিশ কেস হিসেবে রেজিস্টারে এন্ট্রি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা মেয়েটিকে ওয়ানস্টপে পাঠানোর ব্যবস্থা করেছি।

ঈশ্বরদীর অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ জানান, সংবাদ পেয়েই ঘটনাস্থলে গিয়ে আসামী সৎ বাবা আকাশকে গ্রেফতার করা হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!