শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

বাংলাদেশ কবিতা সংসদ এর বাঙালি সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ কবিতা সংসদ এর
বাঙালি সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

সংবাদদাতা: বাংলাদেশ কবিতা সংসদ, প্রধান কার্যালয়, পাবনার উদ্যোগে ২১ ডিসেম্বর দিনব্যাপী বর্ণাঢ্য বাঙালি সাহিত্য সম্মেলন পাবনা প্রেস ক্লাব ভি আই পি মিলনায়তনে কবি মানিক মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির আসন অলংকৃত করেন পাবনার বুদ্ধিজীবী ও দানশীল ব্যক্তিত্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, বিশেষ অতিথির আসন অলংকৃত করেন জনাব শরীফ আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কবি মাহমুদ ইফতেখার, সাবেক অধ্যক্ষ, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল, শিল্পপতি রুহুল আমিন বিশ্বাস রানা, চেয়ারম্যান রানা গ্রুপ, কবি কোহিনূর বেগম শিউলী, এস, এম মাহবুব আলম, সম্পাদক দৈনিক সিনসা। শুরুতেই কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। সম্মেলনটি উদ্ভোধন করেন পাবনার বর্ষিয়ান কবি আজিজুল হক। অতিথি বরণ শেষে আমন্ত্রিত দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবি সাহিত্যিকদের মধ্য থেকে কয়েকজন শুভে”ছা বক্তব্য রাখেন। সাহিত্য সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগীতায় বিজয়ী শিশু কিশোরদের পুরষ্কার প্রদান করা হয়। প্রকাশনা উৎসবে কবি মাহমুদ ইফতেখার এর ‘ফুল ফোটার দিনে এসো’ কবি শামসুল আরেফিন এর ‘ছায়া শিকারী’ ও কবি কোহিনূর বেগম শিউলীর ‘ প্রকৃতি প্রাণের সঞ্চার’ এবং মানিক মজুমদার সম্পাদিত সম্মেলন স্মরণিকা খোলাচোখ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। বাঙলা সাহিত্য অঙ্গনে উল্লেখযোগ্য অবদানের জন্য অরূপ কুমার ভ’ঞ্যাকে বাঙলা সাহিত্য স্বর্ণ পদক, প্রাবন্ধিক গোলাম রব্বানী (পাবনা)কে বাঙলা সাহিত্য পদক, কবি সেলিম রেজা (সিরাজগঞ্জ) কে চারণ কবি রজনীকান্ত সেন সাহিত্য পদক, কবি সুনীল চন্দ্র দাস ( নোয়াখালী) ও কবি শামসুল আরেফিন (পাবনা) কে কবিতা সংসদ পদক প্রদান করা হয়। কবি জেবুন্নেছা ববিন এর সভাপতিত্বে বেলা ২টা থেকে স্বরচিত কবিতা পাঠ, প্রধান অতিথি ছিলেন কবি আমিনুর রহমান খান, বিশেষ অতিথি ছিলেন কবি নিত্যগোপাল বিশ্বাস, কবি নুরুল শিপার খান (ঢাকা), কবি কাজী মাহবুব আলম এর সভাপতিত্বে বেলা ৪টা থেকে সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন প্রবীণ আইনজীবী পুলক কুমার চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলেন কবি শরীফুল ইসলাম (ময়মনসিংহ) কবি সুনীল চন্দ্র দাস ( নোয়াখালী), কবি ফারুক আলম (খুলনা), কবি হাসিবুর রহমান পিন্টুু ( রাজশাহী) বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি সাহিত্যিকদের খোলাচোখ স্মারক সম্মাননা প্রদান করা হয়। বাঙালি সাহিত্য সম্মেলনে দেশের ও পাবনার সর্বস্তরের শতাধিক সংস্কৃতিপ্রেমীকদের উপস্থিতিতে ভরে উঠেছিল পাবনা প্রেসক্লাব ভি আই পি মিলনায়তন। দিনব্যাপী সম্মেলনের ৩টি অধিবেশনে সঞ্চালনা করেন অশ্রু সাগর আনোয়ার, মমতাজ রোজ কলি। এ উপলক্ষে খোলাচোখ সাহিত্য পত্রিকার বিশেষ সংখ্যা বর্ধিত কলেবরে প্রকাশিত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!