মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী পালিত তুমি এসেছিলে ধরায়—কবি এস এম রাজা বিনম্র শ্রদ্ধা জানাই গুরুজী তোমায় —-কবি এস এম রাজা সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড

ভেড়ামারায় বাবু মেম্বারের জানাযায় জনতার ঢল,  বিএনপি নেতার শোক প্রকাশ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

মাসুদ রানা, ভেড়ামারা প্রতিনিধিঃ

ভেড়ামারা উপজেলা বিএনপি নেতা ও বাহিরচর ইউনিয়নের বারো মাইল ৮ নং ওয়ার্ডের সাবেক জনপ্রিয় মেম্বার বাবর আলী বাবু মেম্বার এর জানাযায় গতকাল বাদ জোহর ১২ মাইল মুসুল্লিপাড়া ঈদগাহ মাঠে হাজার হাজার মানুষের ঢল নামে, তার মৃত্যুতে সাবেক এমপি আলহাজ্ব অধ্যাপক শহিদুল ইসলাম এর গভীর শোক প্রকাশ করেছেন তিনি বাবু মেম্বারের জানাজা নামাজে স্মৃতিচারণে বক্তব্যে বলেন আমার হাতে গড়া ছেলে, যখন থেকে বাবর আলী বাবু মেম্বার রাজনীতি বোঝেনা তখন থেকে আমার সাথে সম্পর্ক ছেলেটাকে আমি হাতে গড়েছিলাম পরবর্তীতে মেম্বার হয়ে আপনাদের জনগণের সেবা করেছেন। গত ২৮/১২/২০২৪ তারিখে সকাল ১১ ঘটিকার সময় বিদেশের মাটিতে( সৌদি আরবে) স্টোক করে মারা যায়। মহান আল্লাহতালার কাছে দোয়া করছি চলার পথে ভুল ভ্রান্তি হলে আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে দিন। এবং আল্লাহ তায়ালার কাছে দোয়া করছি প্রার্থনা করছি তাকে বেহেস্ত নসিব করুন, জান্নাতুল ফেরদৌস এ তাকে জায়গা করে দিন। জানাজা নামাজে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলার গনমানুষের প্রিয়নেতা, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম তিনিও বাবু মেম্বারের মৃত‌্যু‌তে গভীর শোক জা‌নি‌য়ে‌ছেন। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম বিশু, বাহিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক নাজির মন্ডল, পশ্চিম বাহিরচর ১২ মাইল দাখিল মাদ্রাসার সুপার সাংবাদিক মাসুদ করিম, আব্দুস সাত্তার, আবুল খায়ের সহ প্রমুখ। বাবু মেম্বারের জানা যায় জনতার ঢল নামে এবং মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জোহর নামাজ শেষে ১২ মাইল মুসল্লীপাড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে ১২ মাইল গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!