শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ঈশ্বরদীর ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৯টিতেই নেই প্রধান শিক্ষক, ব‍্যাহত হচ্ছে পাঠদান

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

ঈশ্বরদীর ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৯টিতেই নেই প্রধান শিক্ষক, ব‍্যাহত হচ্ছে পাঠদান

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।।
পাবনার ঈশ্বরদী উপজেলার ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৯ টিতে নেই প্রধান শিক্ষক। দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে ১৭টি সহকারি শিক্ষকের পদও। একারনে যেমন চরমভাবে ব‍্যাহত হচ্ছে প্রশাসনিক কার্যক্রম তেমনি পাঠদানের ক্ষেত্রেও দেখা দিয়েছে নানাবিধ সমস‍্যা। এই উপজেলার ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৩ হাজার ৬’শ ৯২ জন শিক্ষার্থী রয়েছে। এসব প্রাথমিক বিদ্যালয়ে ১০০জন প্রধান শিক্ষক এবং ৬৮৭ জন সহকারি শিক্ষক থাকার কথা থাকলেও প্রধান শিক্ষক রয়েছে ৬১জন আর সহকারি শিক্ষক আছে ৬৭০ জন। অর্থাৎ ৩৯টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই আর শুন‍্য রয়েছে ১৭ টি সহকারি শিক্ষকের পদ। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক না থাকায় এসব বিদ্যালয়ের পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা চরমভাবে ব‍্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন অফিসে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা।

শ্রেণিকক্ষে নির্ধারিত পাঠদানের পাশাপাশি প্রশাসনিক কাজের জন্য ব্যস্ত সময় পার করতে হয় শিক্ষক-শিক্ষিকাদের। এতে পাঠদান ব‍্যাহত হওয়ার পাশাপাশি নানাবিধ সমস্যায় পড়তে হয় তাদের।

ঈশ্বরদী উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ফারহানা খান জানান, প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সহকারি শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে পরিচালনা করা হচ্ছে প্রশাসনিক কার্যক্রম।

শুধু শিক্ষা প্রতিষ্ঠানেই নয় খোদ এ উপজেলার শিক্ষা অফিসেও ২ জন সহকারি শিক্ষা অফিসারসহ মোট ৫টি পদ শুন‍্য রয়েছে। দ্রুত এসব সমস‍্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমনটাই প্রত‍্যাশা ভুক্তভোগীসহ এলাকাবাসীর।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!